ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শীতের আমেজে চলছে অপো এ৫৮ এ মূল্য হ্রাস


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৪-১২-২০২৩ রাত ৮:৩৮

আবহাওয়ায় এখন হিমশীতল বাতাসে মৃদু ফিসফিসানি। ডিসেম্বরের এমন পরিবেশকে স্বাগত জানাতে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি ‘অপো’ বাংলাদেশি স্মার্টফোনপ্রেমীদের জন্য নিয়ে এলো এক অনন্য সুযোগ। শীতকালীন এ আবহকে উপভোগ্য করে তুলতে জনপ্রিয় এ৫৮ সিরিজকে আরও কম দামে বাজারে আনার মাধ্যমে স্মার্টফোনপ্রেমীদের জন্য এক অসাধারণ সুযোগ তৈরি করেছে অপো।

মসৃণ ও ফিচার-সমৃ্দ্ধ অপো এ৫৮ এর মূল্য কমিয়ে আনা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকায়। স্মার্টফোনটির পূর্বমূল্য ছিল ২৩ হাজার ৯৯০ টাকা। এ স্মার্টফোনটির মূল্য হ্রাসের লক্ষ্য হলো গ্রাহকদের যাতে বাজেটে কোনো রকম আপোষ করতে না হয়। ফলে আরও বেশি গ্রাহক স্মার্টফোনের ক্ষেত্রে অপো’র অত্যাধুনিক উদ্ভাবনগুলোর দারুণ সক্ষমতার অভিজ্ঞতা পেতে পারেন।

একটি ৬.৭২-ইঞ্চির এফএইচডি+ সানলাইট ডিসপ্লে সবচেয়ে তপ্ত দিনেও বড়, উজ্জ্বল ও সুন্দর দৃশ্য তোলার নিশ্চয়তা দেয়। গ্রাহকদের মুগ্ধ করার জন্যই এর হাই- কোয়ালিটি ডিসপ্লেটি তৈরি করা হয়েছে। এছাড়া ডিভাইসটির ‘ট্রু-টু-লাইফ’ কালার এবং এডজাস্টেবল ব্রাইটনেস-কে ধন্যবাদ দিতেই হয়। বাইরে থাকুন বা ঘরের সোফায় বসে সময় কাটান, এর ডিসপ্লের ‘হাই স্ক্রিন-টু-বডি’র অসাধারণ ফিচারের মাধ্যমে দারুণ সব ছবি ও ভিডিওর অভিজ্ঞতা লাভ করুন।

স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যেটি ৪০ শতাংশ পর্যন্ত বাড়তি সাউন্ড সুবিধা প্রদান করে। তাই ফোনের গান চালু করে উপভোগ করুন এর অনন্য সূর। ফোনটির সবচেয়ে বিশেষ দিক হলো, এর উন্নত ভলিউম ও নয়েজ কমানোর সক্ষমতা, জোরালো শব্দের মাধ্যমে অডিও শোনার আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

ডিভাইসটির আলট্রা-ক্লিয়ার ৫০ এমপি এআই ক্যামেরা প্রতিটি ছবির ক্ষেত্রেই একটি যথার্থ ডিটেইল তৈরি করে যা স্মার্টফোনপ্রেমীদের কল্পনার সঙ্গে খাপ খেয়ে যায়। এর ৫০ এমপি ও ২ এমপি লেন্সের তৈরি ‘ডিএসএলআর-লাইক বোকেহ ব্যাকগ্রাউন্ড’ একেবারে অভিজ্ঞদের মতোই অসাধারণ ছবি তোলে। অপো এ৫৮ এর ‘এআই পোট্রেট রিটাচিং’ ফিচার আপনার অনন্য সৌন্দর্য্যকে আরও উজ্জ্বল করে তোলে। ফলে প্রতিটি ক্লিকে পাচ্ছেন আরও সঠিক ও স্বাভাবিক স্কিন টেক্সচার।

অপো এ৫৮ এর ৩৩-ওয়াট সুপারভুক চার্জিং সক্ষমতার মাধ্যমে স্মার্টফোনটিকে সহজে ও নিরাপদে চার্জ দেয়া সম্ভব। এটি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩ দশমিক ৩৯ ঘণ্টার আকর্ষণীয় কল টাইমের সুবিধা প্রদান করে। যেহেতু চার্জিং প্রটেকশন ও সেফটি ফিচার সমৃদ্ধ সুপারভুক দ্রুতই স্মার্টফোন চার্জের নিশ্চয়তা দেয়, তাই চাইলে হুট করে একটা মুভি দেখে ফেলা কিংবা বাড়তি কল করার সুবিধা পাওয়া যায়।

একটি পাতলা সিল্ক-স্যাটিন টেক্সচারের কেসে রাখা এ ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের শক্তিশালী সমন্বয়। যা অনন্য দ্রুততার সঙ্গে একটি অসাধারণ পারফরম্যান্স দিতে সক্ষম। ৩ ধাপের বর্ধিত র‌্যাম ডিভাইসের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে, যা এটিকে বৈচিত্র্যময় কাজের জন্য প্রস্তুত করে। এছাড়াও, স্মার্টফোনটি ‘স্ট্যান্ডবাই’ মোডে থাকলে, এর ৫ হাজার এমএএইচ শক্তিশালী ব্যাটারি পুরোপুরি চার্জের পর ৪৪৫* ঘণ্টা পর্যন্ত চার্জ ধরে রাখার নিশ্চয়তা দেয়। এর ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা, কালারওএস ১৩ দশমিক ১, একটি আকর্ষণীয় গ্লোয়িং সিল্ক ডিজাইন, ৩৬-মাসের ফ্লুয়েন্সি প্রটেকশন ও আইপিএক্স৪ ওয়াটার রেজিস্ট্যান্সের মতো ফিচার স্বাভাবিকভাবেই স্মার্টফোনপ্রেমীদের একইসঙ্গে স্টাইল ও ফাংশনালিটি উপভোগের সুযোগ তৈরি করে দেয়।

নতুন দামের অপো এ৫৮ বাংলাদেশজুড়ে অপো’র সকল অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে এবং এতে গ্রাহকরা সম্ভাবনাময় আগামী বিনির্মাণে অপোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ব্র্যান্ডটির অভিনব প্রযুক্তির সঙ্গী হতে পারবেন। অপো’র মূল্যহ্রাস সংক্রান্ত তথ্যের জন্য অনুগ্রহ করে অপো বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ ও অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

 

Sunny / Sunny

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত

রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন