ঢাকা বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জাইকা’র সহায়তায় উচ্চ রক্তচাপ নিয়ে জাতীয় নির্দেশিকা উন্মোচন করল এনসিডিসি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৪-১২-২০২৩ রাত ৮:৫৫

সম্প্রতি, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের (এনএইচএন) কারিগরি সহায়তায় উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ে জাতীয় নির্দেশিকার দ্বিতীয় সংস্করণ উন্মোচন করল নন-কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি)। নির্দেশিকাটি বাংলাদেশি চিকিৎসকদের উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখতে এবং প্রয়োজনীয় ও উচ্চমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিস (এনসিডি) রিস্ক ফ্যাক্টর জরিপ ২০২২ অনুযায়ী, ১৮ থেকে ৬৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে উচ্চ রক্তচাপ বিদ্যমান সাধারণত ২৩.৫ শতাংশ, পুরুষদের মধ্যে ২৪.১ শতাংশ এবং নারীদের মধ্যে ২৩.০ শতাংশ। বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ কমাতে এবং সবার জন্য মানসম্পন্ন জীবনযাত্রার উন্নয়নে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উচ্চ রক্তচাপ একটি গুরুতর ব্যাধি যা হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি এবং অন্যান্য রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। বিশ্বব্যাপী অসংক্রামক ব্যাধি ঝুঁকি তৈরির পেছনে অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের কার্যকর চিকিৎসা থাকা সত্ত্বেও, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এ রোগ শনাক্ত ও প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেই। উচ্চ রক্তচাপ নিয়ে বাংলাদেশে একাধিক বিদেশি নির্দেশিকা দেশে থাকলেও কোন নির্দেশিকাই বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় তৈরি করা হয়নি।

এ প্রেক্ষিতে, এনসিডিসি ২০১৩ সালে বাংলাদেশে উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনার জন্য জাতীয় নির্দেশিকা (প্রথম সংস্করণ) তৈরি করে। প্রথম সংস্করণ তৈরিতে এনসিডিসি প্রখ্যাত চিকিৎসক ও বিশেষজ্ঞদের সাথে কাজ করে এবং উচ্চ রক্তচাপ ও হৃদরোগের প্রতিকার ও প্রতিরোধ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন নির্দেশিকা পর্যালোচনার ভিত্তিতে এ নির্দেশিকাটি তৈরি করে। মেডিসিনের ক্ষেত্রে বৈশ্বিক অর্জন এবং হালনাগাদ তথ্য, প্রমাণ ও অনুশীলনের ভিত্তিতে দ্বিতীয় সংস্করণের উন্মোচন করা হয়।

এনসিডিসি প্রোগ্রামের কর্মসূচি বাস্তবায়নসহ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধে এনসিডিসি’র ব্যবস্থাপনা মডেলের প্রচারণায় এনসিডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সাথে নিবিড়ভাবে কাজ করে জাইকার কারিগরি সহায়তামূলক প্রকল্প ‘স্ট্রেন্দেনিং হেলথ কেয়ার সিস্টেমস ফর অর্গানাইজিং কমিউনিটিজ,’ যা এসএইচএএসটিও নামে পরিচিত এবং এ প্রকল্প শেষ হয় ২০২২ সালে। অসংক্রামক ব্যাধি প্রতিরোধে গৃহীত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে জাইকা প্রকল্পের ফলস্বরূপ জাতীয় এ নির্দেশিকা উন্মোচন নিয়ে উচ্ছাস প্রকাশ করেছে। এছাড়াও, জাইকা, স্বাস্থ্য অধিদপ্তর এবং  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতার ভিত্তিতে এ বছরের সেপ্টেম্বর মাসে 'অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ নামে একটি নতুন সফল প্রকল্প উন্মোচন করা হয়ে।

নির্দেশিকা উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ রোবেদ আমিন। তিনি অনুষ্ঠানে সকল অতিথি ও অংশগ্রহণকারীকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ কোমোরি তাকাশি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আওয়াল (রিজভি) এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। (বিজ্ঞপ্তি)

Sunny / Sunny

নোয়াখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ মনজুর মফিজ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

বিএমইউ উপাচার্যের সাথে চীনা কাউন্সিলরের সাক্ষাৎ: জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর উদ্যো

ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়: বেতনভিত্তিক গ্রাহকদের জন্য ‘কমিউনিটি EWA 360’ উন্মোচন

অক্সফোর্ড ইনিভার্সিটির প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে সম্মাননা প্রদান

পুষ্টি বৈশাখী মেলা ১৪৩৩: ঐতিহ্য, স্বাদ ও বিনোদনের বর্ণিল উৎসব

কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন কবি-সাংবাদিক বিল্লাল বিন কাশেম