চার মাসেও সন্ধান মেলেনি আশাশুনির মিলনের: জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
মালয়েশিয়ায় পাঠানোর নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার ৪ মাসেও সন্ধান মেলেনি আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খাসবাগান গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাসের। নিখোঁজ মিলন বিশ্বাসের ভগ্নিপতি সদর উপজেলার আহসানডাঙা গ্রামের রমাকান্ত সরকার বাদি হয়ে নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল সাতক্ষীরাতে একটি মামলা করেন। মামলা নম্বর ৫২৪/২৩ এবং পরবর্তী ধার্য তারিখ ১৩ ফেব্রুয়ারী ২০২৪।
এ বিষয়ে নিখোঁজ মিলন বিশ্বাসের ভগ্নিপতি রমাকান্ত সরকার বৃহস্পতিবার (৩০নভেম্বর) জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযুক্ত আশাশুনি থানার খাববাগান এলাকার আব্দুর রহমান মডেলের ছেলে কুদ্দুস মোড়ল ও একই থানার সোনাই এলাকার কার্তিক সরকারের ছেলে রতন সরকার।
সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আহসানডাঙা গ্রামের অভিমন সরকারের ছেলে রমাকান্ত সরকার জানান, তার শ্যালক মিলন বিশ্বাসকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খাসবাগান গ্রামের আব্দুর রহমান মোড়লের ছেলে কুদ্দুস মোড়ল ও সোনাই গ্রামের কার্তিক সরকারের ছেলে তার (রমাকান্ত) স্ত্রী সান্ত্বনা সরকারের কাছ থেকে ও তার শালিকা লতা রানী সরকারের কাছ থেকে চুক্তিপত্র করে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কয়েক দফায় দেড় লাখ টাকা গ্রহণ করে। এছাড়াও তার শ্যালক মিলন বিশ্বাসের দেড় বিঘা জমি বিক্রি করার নামে ও বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। গত ১৪ জুলাই দিবাগত রাত তিনটার দিকে বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা বলে মিলনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুদ্দুস ও রতন একটি মটর সাইকেলে করে নিয়ে যায়। ১৫ জুলাই ০১৮৭৫-৬০৮১৭০ নং মুঠোফোন থেকে তার মোবাইলে রিং করে বলে যে সে কুদ্দুস ও রতনের সাথে ঢাকায় আছে ও ২০ জুলাই সে মালয়েশিয়ায় যাবে। ২১ জুলাই মিলনের মালয়েশিয়ায় পৌছানোর খবর দিতে এসে শালিকা লতা রানী সরকারের কাছ থেকে আরো ১২ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে কুদ্দুস। এরপর থেকে মিলনের সঙ্গে তাদের আর কোন যোগাযোগ নেই। এরপরও কুদ্দুসের সঙ্গে তারা যোগাযোগ করতে পারেননি, তবে রতন সরকার বর্তমানে বাড়ীতে আছে তাকে শ্যালকের বিষয় জিজ্ঞাসা করলে বিভিন্ন রকমের তালবাহানা করছে এবং আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে।
ভুক্তভোগী পরিবার আশঙ্কা করছে বিদেশ পাঠানোর নাম করে মোটা টাকা আত্মসাৎ করতে কুদ্দুস, রতন পরিকল্পনা করে মিলনকে হত্যা করে লাশ গুম করেছে অথবা অজ্ঞাত স্থানে আটক রাখতে পারে।
এদিকে এ সংক্রান্ত মামলাটি বর্তমানে পিবিআই সাতক্ষীরাতে তদন্তাধীন আছে।মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক সঞ্জয় দত্ত জানান, তদন্ত চলমান আছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক
বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন
বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত
মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই
Link Copied