ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সেরা সিইও হলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ৩:৫৭

দেশের শীর্ষতম জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বছরের সেরা সিইও’র স্বীকৃতি পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মালদ্বীপে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান অনুষ্ঠানে কাজিম উদ্দিনকে এ স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে কাজিম উদ্দিনের হাতে ‘বেস্ট সিইও অব দা ইয়ার-২০২৩’ এর অ্যাওয়ার্ডটি তুলে দেয় সামিট কর্তৃপক্ষ।

কাজিম উদ্দিনের দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে করোনা মহামারীর মধ্যে ব্যবসায়ীক সাফল্য অর্জন ও পরবর্তীতে সাফল্যের ধারা বজায় রেখে সকল সূচকে কোম্পানিকে এগিয়ে নেয়াসহ বহুবিধ কর্মের জন্য তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

বেস্ট সিইও স্বীকৃতি লাভ করায় কাজিম উদ্দিনকে ন্যাশনাল লাইফ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বেস্ট সিইও অব দ্যা ইয়ারের পাশাপাশি বীমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় ন্যাশনাল লাইফকে ‘স্পেশিয়ালিস্ট ইনস্যুরেন্স কোম্পানি’র স্বীকৃতি দেয় সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত