অব্যাহতি নিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক
বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক আব্দুল আওয়াল।
আজ বুধবার দুপুরে নিশ্চিত করে বিএনপি নেতা আব্দুল আওয়াল বলেন, শরীর আর চলে না। একাধিকার হার্ডএটাক হয়েছে। আমি অসুস্থ্য। তাই বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছি। এবিষয়ে কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর লিখিত ভাবে জানিয়েছি।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, আমি (আব্দুল আওয়াল) দীর্ঘদিন যাবত ঝাঐল ইউনিয়ন বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। বর্তমানে তিন তিন বার আমার হার্ডএটাক এর কারনে আমার সার্বিক অবস্থা খুব খারাপ। এমতবস্থায় আমার রাজনীতি করা সম্ভব নয়। পারিবারিক ভাবে রাজনীতি না করার জন্য চাপসৃষ্টি করছে। বিধায় আমি রাজনীতি করতে ইচ্ছুক না। তাই ঝাঐল ইউনিয়ন বিএনপির আহবায়কের পদ থেকে অব্যাহতি নিলাম এবং পদত্যাগ করলাম।
এবিষয়ে কামারখন্দ উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের বক্তব্য নেয়া যায়নি। তবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, অসুস্থ্যতার কারন দেখিয়ে পদত্যাগ করলেও এর পেছনে অন্য কারন আছে বলে মনে হয়। তাকে চাপ সৃষ্টি করে রাজনীতি থেকে দুরে রাখতে অব্যাহতি করানো হয়েছে বলে মনে হয়।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied