কুষ্টিয়ায় কলেজ শিক্ষার্থী লাশ উদ্ধার
কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় রেখা খাতুন নামের এক শিক্ষার্থীর কম্বলে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ । গতকাল সন্ধায় শহরের হাউজিং সি বক ( ওয়াব্দার পুরাতন গেইট ) এর সামনে থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ । নিহত রেখা খাতুন ( ১৮ ) কুমারখালি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাখোই গ্রামের আব্দুর রহিমের মেয়ে । রেখা খাতুন কুমারখালী ডিগ্রি কলজের প্রথম বর্ষের ছাত্রী । পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , বুধবার বিকেল পৌনে ৫ টার দিকে স্থানীয়রা হাটাহাটি করার সময় বস্তা সদৃশ্য একটি বস্তু দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেয় । কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে কম্বল মোড়ানো লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে । পারিবারিক সুত্রে জানা যায় ,২০ দিন আগে প্রেমের সম্পর্কে খুলনার ছেলে হাফিজুর রহমানের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় রেখা খাতুনের । রেখা খাতুনের স্বামী হাফিজুর রহমান বর্তমানে মাগুরা জেলায় পপুলার কোম্পানীতে চাকুরী করে । নিহত রেখা খাতুনের বোন জামাই বিএডিসি মসজিদের মোয়াজ্জেম সোলাইমান জানান ,আমার শ্যালিকা বুধবার সকাল ৯ টার দিকে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় । পরে সন্ধায় আমার সেজ ভাইরা জামির কল দিয়ে আমাকে বলে তোমাদের বাসায় গিয়েছে নাকি । এরপর মসজিদে নামাজ পড়াতে গেলে মুসলীরদের মুখে শুনতে পায় হাউজিং এলাকায় একটি লাশ পাওয়া গিয়েছে । পরে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি লাশ মর্গে নিয়ে গেছে । সেখান থেকে আমি হাসপাতালের মর্গে গিয়ে আমার শালিকা রেখা খাতুনের লাশ শনাক্ত করি । ঘটনার সত্যতা জানতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা সাথে যোগাযোগ করলে তিনি বলেন ,আমরা হাউজিং সি বক থেকে রেখা খাতুন নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছি । প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে ফেলা রাখা হয়েছে । ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার