ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

অবশেষে জয়ের দেখা পেলো ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ১:২০

বিশ্বকাপ থেকেই ব্যর্থতা তাদের সঙ্গী। শেষ দিকে দুটি ম্যাচ জিতে সেরা আটটি দলের মধ্যে থাকতে পেরেছে ঠিক; কিন্তু সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মনোবল এবং আত্মবিশ্বাসে যে ছিড় ধরেছে, তা সেরে উঠতে হয়তো দীর্ঘ সময় লাগতে পারে তাদের।

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথম ম্যাচে ৩২৫ রান করেও যে কারণে হারতে হয়েছিলো তাদের। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি লো স্কোরিং হওয়া সত্ত্বেও দারুণ এক জয় তুলে নিলো ইংলিশরা।

অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ২০২ রান। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩২.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ওপেনার উইল জ্যাক এবং মিডল অর্ডারে হ্যারি ব্রুক অসাধারণ ব্যাট করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে ক্যারিবীয়রা। মিডল অর্ডারে শাই হোপ এবং শেরফানে রাদারফোর্ড ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি।

৬৮ বল খেলে ৬৮ রান করে আউট হন শাই হোপ। ৮০ বল খেলে ৬৩ রান করেন শেরফানে রাদারফোর্ড। ১৯ রান করেন রোমারিও শেফার্ড এবং ১৭ রান করেন ব্রেন্ডন কিং।

ইংলিশ বোলারদের মধ্যে স্যাম কারান এবং লিয়াম লিভিংস্টোন নেন ৩টি করে উইকেট এবং ২টি করে উইকেট নেন গাস অ্যাটকিনসন এবং রেহান আহমেদ।

জবাব দিতে নেমে দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট এবং উইল জ্যাক দারুণ সূচনা এনে দেন। যদিও ১৫ বলে ২১ রান করে আউট হয়ে যান ফিল সল্ট। এরপর জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেট দ্রুত আউট হলে কিছুটা শঙ্কায় পড়ে যায় ইংলিশরা। ৭২ বলে ৭৩ রান করেন উইল জ্যাক। ৪৯ বলে ৪৩ রান করেন হ্যারি ব্রুক এবং ৪৫ বলে ৫৮ রান করেন জস বাটলার।

এমএসএম / এমএসএম

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!

এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’

বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি

তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল

বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা