কেরানীগঞ্জে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে ঝুলন্ত অবস্থায় নূর জাহান (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গত বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দী এলাকার শ্বশুর বাড়ি হতে নূরজাহান (২০) নামে ওই নারীর লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।
এক সন্তানের জননী নূরজাহান কলাতিয়া ইউনিয়নের বেলনা গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে। তিন বছর আগে নতুন চর খাড়াকান্দী গ্রামের নুরুল ইসলাম মাদবরের ছেলে জামানের সাথে বিয়ে হয় তার।
নিহত নূরজাহানের পরিবার জানান, বিয়ের পর থেকে পারিবারিক কলহের জেরে প্রায় বাবার বাড়িতেই থাকতেন নূরজাহান। স্থানীয় জনপ্রতিনিধি ও মুরব্বিদের মধ্যস্থতায় এবার স্বামীর বাড়ি এলেও ফিরলো লাশ হয়ে।
প্রতিবেশীরা বলছেন, বাড়িটি অন্যান্য বাড়ি থেকে সামান্য দূরে হওয়ায় তাদের সাথে তেমন চলাচল ছিলো না কারো। শ্বশুর শাশুড়ী না থাকায় এক বছরের সন্তানকে নিয়ে একাই বাড়িতেই থাকতো স্বামী-স্ত্রী। দীর্ঘক্ষণ আগে স্ত্রীকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে সন্তানকে নিয়ে পালিয়েছে স্বামী।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদকে ফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড