ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৬ বছরের শিশু পুস্প হত্যাকান্ডের অভিযোগে মামলা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ৪:১২

সদর উপজেলার সালন্দর কচুবাড়ী কৃষ্ণপুর গ্রামে আব্দুল্লাহ আল রাউফ ওরফে পুস্প (০৬) হত্যাকান্ডের অভিযোগে মামলা দায়ের করা হয়।বুধবার পুস্প’র মা মোছা: রুনা আক্তার (২৫) সদর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় তার স্বামী মো: মাসুদ রানাসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় বলা হয় পুস্প’র মরদেহ পুকুরের পানি থেকে উদ্ধার করা হলেও আসামীগণ তাকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, মামলার বাদিনী সদর উপজেলার রায়পুর ইউপির কাচনা গ্রামের উসমান আলীর মেয়ে রুনা আক্তারের ২০১৬ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কচুবাড়ী কৃষ্ণপুর গ্রামের মৃত মতিবুর রহমানের ছেলে মো: মাসুদ রানার বিয়ে হয়। তাদের ঘরে আব্দুল্লাহ আল রাউফ ওরফে পুস্প’র জন্ম হয়। বিয়ের পর তাদের সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হলে শালিস-বৈঠকের মাধ্যমে উভয়ের মধ্যে তালাক প্রদানের মাধ্যমে স্বামী-স্ত্রীর সম্পর্ক ছ্ন্নি করা হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে পুস্প তার মা রুনা আক্তারের নিকট থাকবে এবং পুস্প’র ভরন-পোষনের জন্য প্রতি মাসে তার বাবা মাসুদ রানা ৩ হাজার টাকা প্রদান করবেন। পুস্প তার মায়ের কাছে তার নানীর বাড়িতে থাকাকালে গত শনিবার মাসুদ রানার বাড়ির লোকজন কৌশলে মেহমান খাওয়ার কথা বলে পুস্পকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরদিন রুনা আক্তার পুস্পকে আনতে গেলে মাসুদ রানার বাড়ির লোকজন তাকে গালিগালাজ করে পুস্প’কে না দিয়ে তাড়িয়ে দিলে তিনি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  

মামলায় আরও উল্লেখ করা হয়, গত মঙ্গলবার মামলার আসামী মো: মতিবুর রহমান পুস্প’র নানাকে মোবাইল ফোনে সংবাদ দেয় যে, পুস্প’র মরদেহ তার পিতা মাসুদ রানার বাড়ির ৫০ গজ দুরের একটি পুকুরের পানিতে ভাসছে। খবর পেয়ে রুনা আক্তার ঘটনাস্থলে পৌছালে পুস্প’র শরীরের বিভিন্ন স্থানে কাদামাটি লাগানো, নাকের নিচ দিয়ে রক্ত পরা এবং শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে। পুস্প’কে তার পিতা, সৎ মা সহ অন্যান্য আসামীরা শ্বাসরোধ করে কিংবা মারপিট করে হত্যা করতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় আসামীরা হলেন পুস্প’র বাবা মাসুদ রানা, সৎ মা বিলকিস, মো: মতিবুর রহমান (৫০), নিজাম (৪৮), নেহার বেগম (৪০), পান্না আক্তার (২৪), মুক্তা আক্তার (২৩) ও জাহাঙ্গীর (৪৮) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।

এমএসএম / এমএসএম

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ