ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পূর্বধলায় বোবা শিশুকে ধর্ষণের অভিযোগে ঘটক তাহের গ্রেফতার


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ৪:২১

 নেত্রকোণার পূর্বধলায় ”পূর্বধলা কাচারী আশ্রায়ন” প্রকল্পে’র ৮ বছরের বোবা শিশু ধর্ষণে’র অভিযোগে ঘটক আবু তাহেরকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় পশ্চিম পূর্বধলা কাচারী আশ্রায়ন প্রকল্প এলাকার নিজ বসত ঘর-৩ নং থেকে তাকে আটক করা হয়েছে। আবু তাহের (৫৫) উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নে’র মৃত ঝাটু চৌকিদারে’র ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোবা শিশুটিকে গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় আশ্রায়ণ প্রকল্পে’র নিজ বসত ঘরে ডেকে এনে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার মা শিশুটিকে উদ্ধার করে। পরদিন মা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পূর্বধলা থানার মামলা নং-৪। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আজ (৭ ডিসেম্বর) দুপুরে এসআই এস এম শফিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পশ্চিম পূর্বধলা আশ্রায়ন প্রকল্পে শিশু ধর্ষণে’র অভিযোগে আজ দুপুরে আবু তাহের নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে নেত্রকোণা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু