পঞ্চগড়ে এক লাখ ৬০ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস
পঞ্চগড়ের পাঁচ উপজেলা এবং একটি পৌরসভায় এবার এক লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার ৫০ জনকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৪২২ জনকে লাল রঙের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন এক হাজার ৭৭ টি কেন্দ্রে দুই হাজার ১৫৪ স্বেচ্ছাসেবক কাজ করবেন।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অবহিত করণ সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী।
সিভিল সার্জন জানান, এক লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুর মধ্যে সদর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৪৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩৪ হাজার জন, আটোয়ারী উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু এক হাজার ৮৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ১৬ হাজার ৪২২ জন, বোদা উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৩০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩৪ হাজার ৫০০ জন, দেবীগঞ্জ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৩৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩২ হাজার ৫০০ জন, তেঁতুলিয়া উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ২ হাজার ৪০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ১৮ হাজার ৫০০ জন এবং পঞ্চগড় পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৭০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৬ হাজার ৫০০ জন।
ডা. রফিকুল হাসান বলেন, শিশুদের জন্য এই ক্যাপসুল খাওয়া নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া শিশু এবং মারাত্মক অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে না। সকল শিশুকে অবশ্যই ভরা পেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য যথাসময়ে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসতে হবে।সভায় জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ