চৌদ্দগ্রামে আইয়ুব বিরোধী ছাত্র-গণআন্দোলনের নেতা সালুর স্মরণ সভা অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে আইয়ুব বিরোধী ছাত্র-গণআন্দোলনের নেতা, দেশ বরেণ্য রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালুর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া কাবাব এক্সপ্রেসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মো: নাহিদ।
জাতীয় পার্টির চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির আহম্মদ মজুমদার, মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
জাতীয় যুব সংহতির চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি কাজী শহীদের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মুন্সীরহাট ইউনিয়ন সভাপতি নজির আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টি নেতা আবদুল লতিফ, নুরুন নবী, আবুল বাশার, আবুল হাশেম, মো: সোলায়মান, আবুল খায়ের, সাব্বির আহমেদ, চিওড়া ইউনিয়ন শ্রমিক পার্টির সহ-সভাপতি মো: ইয়াছিন, ইউপি সদস্য সাবু মেম্বার, জাহাঙ্গীর হোসেন, আবদুল লতিফ, লুৎফুর রহমান নাজু, মো: সোহেল প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট সংগঠক, ফোবান’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৫ ডিসেম্বর মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউজার্সির সেন্ট মেরী হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফরিদা ইউসুফ জাঁই, পুত্র আতিউর ইউসুফ জাঁই এবং কন্যা আসফিয়া সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী এবং বন্ধু-বান্ধব রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার বাদ মাগরিব নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারে এবং দ্বিতীয় জানাজা বুধবার বাদ জোহর (দুপুর ১টায়) নিউজার্সির প্যাটারসনে জালালাবাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপরই জালালাবাদ কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়েছে। আতিকুর রহমান সালু ১৯৬২ থেকে ১৯৬৯ সনের টাঙ্গাইলের প্রতিটি ছাত্র আন্দোলনে তথা ঢাকাসহ তৎকালীন সমগ্র পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী ছাত্র-গণআন্দোলনে নেতৃত্ব প্রদান ও কারাবরণ করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন