ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ড. মোশাররফ ফাউন্ডেশন কতৃক এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ১:৩

কুমিল্লার দাউদকান্দিতে ড. মোশাররফ ফাউন্ডেশন কতৃক আয়োজিত দাউদকান্দি, মেঘনা, তিতাস ও হোমনায় এবারের এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য এই আয়োজনটি অনুষ্ঠিত হয় কুমিল্লা উত্তর জাসাসের ব্যবস্থাপনায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সভাপতি মোঃ কামাল পারভেজ ডালিম এবং সঞ্চালনায় ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এসএম মিজান পাপ্পু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোশাররফ ফাউন্ডেশন এর সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে গত ১৫ বছরে দেশের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংসের মুখে পড়ে গেছে। শিক্ষার মান তলানিতে নেমে গেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ–৫ এর ছড়াছড়ি, অথচ মানসম্মত শিক্ষা চরমভাবে সংকটাপন্ন। বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সময়োপযোগী, আধুনিক ও নকল–মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।”

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম। ড. মোশাররফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি'র সাধারণ সম্পাদক ও  দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সফর তালুকদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার ও সদস্য সচিব  কাউসার আলম সরকার।

এছাড়া কুমিল্লা উত্তর জেলা জাসাসের নেতৃবৃন্দসহ দাউদকান্দি, মেঘনা, তিতাস ও হোমনা উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বছর দাউদকান্দি, মেঘনা, তিতাস ও হোমনা উপজেলার মোট ৫২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ের প্রতিকূলতায় ভালো ফল করা শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাঁদের সফলতার পেছনে অভিভাবক ও শিক্ষকদের ত্যাগ ও পরিশ্রম বিশেষভাবে উল্লেখযোগ্য।
সমগ্র অনুষ্ঠানে উদ্বুদ্ধকর পরিবেশ, শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস এবং নেতৃবৃন্দের পরামর্শমূলক বক্তব্য আয়োজনটিকে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত করে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার