ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের বন্ধন কোনদিনও ছিন্ন হবার নয়
বক্তারা বলেন ‘মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের প্রায় দুই কোটি সহায়সম্বলহীন শরণার্থীকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা প্রদান করেছে এবং বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্তর্জাতিক জনমত সংগঠিত করেছে। বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১৭ হাজার সদস্য শহীদ হয়েছেন। অন্য কোন দেশকে স্বাধীন করার জন্য এ ধরনের আত্মত্যাগের দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে বিরল। বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির অন্যতম কারণ ছিল ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের প্রতি দুই দেশের অঙ্গীকার। রক্তের বন্ধনে রচিত এই বন্ধুত্ব শত প্রতিকূলতার ভেতরও অটুট রয়েছে’। বন্ধুত্বের এই বন্ধন কোনদিনও ছিন্ন হবার নয়।
মহান মুক্তিযুদ্ধে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দানের দিবস ৬ ডিসেম্বরকে স্মরণীয় করে রাখতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সচেতন নাগরিক কমিটি।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সংগঠনের আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক রাষ্ট্রদূত ড, নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক , ঢাকা সাংবাদিক ইউনিয়ন - ডিইউজের সহ সভাপতি মানিক লাল ঘোষ, জাতীয় সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ --ভারত সম্প্রীতি পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড ফজলে এলাহী,,মহাসচিব মমতাজ হোসেন চৌধুরী, জাতীয় গনতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল প্রমুখ। বাংলাদেশ - ভারত মৈত্রী দিবসের এই আলোচনা সভা সঞ্চালনা করেন জাতীয় সচেতন নাগরিক কমিটির প্রচার সম্পাদক অভিজিৎ বনিক।
এমএসএম / এমএসএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত