কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার ওসি বদলি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রথম ধাপে একযোগে দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। এই তালিকায় রাঙামাটির জেলার আট থানার ওসিকে বদলি করা হয়েছে এবং নতুন আট ওসিকে পদায়ন করা হয়েছে। তৎমধ্যে রাঙামাটি জেলার কাপ্তাই থানা ও চন্দ্রঘোনা থানার ওসিকেও বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে জানানো হয়, রাঙামাটির চন্দ্রঘোনার থানার ওসি মো. শফিউল আজমকে খাগড়াছড়ি পানছড়ি থানায়, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিনকে বান্দরবানের থানচি থানায় বদলি করা হয়েছে।
অন্যদিকে, খাগড়াছড়ির মানিকছড়ি থানার ওসি আনচারুল করিমকে চন্দ্রঘোনা থানায়, রোয়াংছড়ি থানার ওসি মো. আবুল কালামকে কাপ্তাই থানায় পদায়ন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজির সই করা প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু