চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে ‘স্থাপত্য উৎসব উদযাপিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ “স্থাপত্য উৎসব-২০২৩” নানা অনুষ্ঠান মালায় উদযাপিত হয়েছে। স্থাপত্য বিভাগের উদ্যোগে এ উপলক্ষ্যে (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে এক আনন্দ র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে শুরু হয়ে গোল চত্বর হয়ে প্রশাসনিক ভবন-২ গিয়ে শেষ হয়। এতে অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ । বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রাশিদুল হাসান, স্থপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ, চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারন সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান। অনুষ্ঠানের কো-অরডিনেটর ছিলেন স্থাপত্য বিভাগের সকারী অধ্যাপক সজল চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও চুয়েট-এর স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক অমিত ইমতিয়াজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ‘১৮ ব্যাচের শিক্ষার্থী হৃদি দাশ গুপ্তা ও মহসিনা ইসলাম তটিনি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ স্থাপত্য বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার