ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

উত্তরায় আওয়ামী লীগ নেতা সোহেলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৮-১২-২০২৩ বিকাল ৬:৪৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আল সোহেলের পিতা মরহুম আব্দুল লতিফ ও মাতা আছিরুন নেছাসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উত্তরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (৮ ডিসেম্বর'২৩) দুপুরে উত্তরার আহালিয়া মাঠে  দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে  আলাউদ্দিন আল সোহেল ও ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন।মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব হাবিব হাসান। 
 
এতে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী, আলাউদ্দিন আল সোহেল।
এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা বার আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আব্দুল বাতেন, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা নাসির  উদ্দীন, কাউন্সিলর ইসহাক মিয়া, কাউন্সিলর ফরিদ আহমেদ, কাউন্সিলর ডি. এম. শামিম, আওয়ামী লীগ নেতা, সাহিদ সিদ্দিকী কাক্কা, মতিউল হক মতি, বাবরুল হাসান বাবুল, নাজমুল হাসান প্রিন্স, আবুল হোসেন মেম্বার, ইসমাইল প্রিন্স, শফিকুল ইসলাম, যুবলীগ নেতা, নিত্য চন্দ্র ঘোষ প্রমুখ। 
 
দোয়া পরিচালনা করেন আয়েশা (রাঃ) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল বাতেন।দোয়া মাহফিলে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার