ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মেয়রের হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি,সতর্ক থাকার আহবান


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ১২:৫৫

সাতকানিয়া পৌরসভার মেয়রের মোবাইলে মন্ত্রণালয়ের জরুরি জুম মিটিংয়ের কথা বলে একটি লিংক পাঠায় প্রতারক চক্র, সেই লিংকে ক্লিক করতেই হ্যাক হয়ে যায় মেয়রের হোয়াটসঅ্যাপ।হ্যাক করা সেই হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে টাকা আদায় করা হয়েছে এমন অভিযোগ এনে সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মোশারফ হোছাইন নামে সাতকানিয়া পৌরসভার এক উচ্চমান সহকারী থানায় এই জিডি দায়ের করেছেন।জিডির বিষয়ে জানতে চাইলে মোশারফ হোসেন দৈনিক আজাদীকে বলেন, মেয়রের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে জরুরি প্রয়োজনে ২৫ হাজার টাকা পাঠানোর জন্য বললে আমি তাৎক্ষণিক বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিয়েছি এবং টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই নাম্বারে ফোন দিলে আরও ২০ হাজার টাকা দিতে বললে খটকা লাগলে মেয়রের মোবাইলে কল দিলে তিনি আমাকে জানান তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে।

এ ঘটনায় মেয়রের নির্দেশে আমি থানায় জিডি করেছি।এ বিষয়ে জানতে চাইলে মেয়র মোহাম্মদ জোবায়ের  বলেন, ‘বৃহস্পতিবার বিকালে আমি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলাম। আমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপে অপরপ্রান্ত থেকে অপরিচিত এক ব্যক্তি ফোন দিয়ে বলেন, কাল (শুক্রবার) সকাল ৮ টায় মন্ত্রণালয় থেকে আমাকে জরুরি জুম মিটিং এ অংশ নিতে হবে।

এজন্য আমার মোবাইল ফোনটি সেটিংস করতে বলে আমাকে একটি লিংক দেয়। ওই লিংকে ঢুকতেই আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়।মেয়র আরও বলেন, হ্যাক হওয়ার কিছুক্ষণের মধ্যে প্রতারকরা কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছে। এ ছাড়া ওই প্রতারক চক্র আমার অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও আমার ঘনিষ্টদের কাছ থেকে টাকা দাবি করে।

জানার পর দ্রুত হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রকাশ করে সবাইকে জানিয়ে দিয়েছি। এ ঘটনায় আমার অফিসের উচ্চমান সহকারী থানায় জিডি করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, পৌরসভার মেয়রের হোয়াটসঅ্যাপ প্রতারক চক্রের কবলে পড়েছে বলে জানিয়েছেন তিনি। পৌরসভার এক অফিস স্টাফ বাদি হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি জিডি করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত