পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতি শাহবাজ, সাধারণ সম্পাদক সাব্বির
শেখ শাহাবাজ আলীকে কেন্দ্রীয় সভাপতি ও সাব্বির আহমেদকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।রাজধানীর খিলক্ষেতরস্থ ঢাকা রিজেন্সি হোটেলে শনিবার (০৯ই ডিসেম্বর'২৩) অনুষ্ঠিত হয়।
শেখ শাহাবাজ আলীর সভাপতিত্বে উক্ত সভায় পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, একতা, সৌহার্দ্য ও সম্প্রীতির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির ঊর্ধ্বতন ৫ জনের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিটির যুগ্ম আহবায়কগণ শেখ আহাম্মেদ আব্দুল্লাহ উজ্জল, মোঃ জামির হোসেন, খন্দকার জহিরুল ইসলাম, বিনয় দেবনাথ,মোঃ আতিকুর রহমান, মোঃ সাব্বির আহমেদ, ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলাম (ফারুক), মোঃ আতিকুর রহমান (আতিক) সদস্য সচিব মোর্শেদ আলম, প্রধান উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
রবিউল করিমের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে এই কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির যাত্রা শুরু হয়েছে।নব গঠিত কমিটির কেন্দ্রীয় সভাপতি শেখ শাহবাজ আলী বলেন, সংগঠন ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, আর সংগঠন করতে গেলে প্রথম যে কাজটি করতে হবে তা হল ত্যাগ, নিস্বার্থ ভাবে ত্যাগ করতে পারলে সব কিছু অর্জন করতে পারবেন।
কমিটি গঠন অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত শতাধিক মিনি ঠিকাদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সমিতির কয়েকটি দাবী নির্ধারণ করা হয়, তা হল-এলটিএম টেন্ডারে সুযোগ দিতে হবে। ২০১৭ সালের মজুরি মূল্য তালিকার পরিবর্তে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে মজুরি মূল্য তালিকা বৃদ্ধি করতে হবে।
এক সঙ্গে কমপক্ষে দুইটি অথবা ৫০ কি.মি. কাজ করার সুযোগ দেয়া; ৮টি মিনি কাজ অথবা ৩০ কি.মি. কাজ সম্পন্ন করলে প্রতি বছর পিএলসি লাইসেন্সের আবেদনসহ প্রকল্প কাজের জন্য তালিকাভূক্ত করার বিধান চালু করা ও পিবিএস-এর মিনি কাজ শুধু মিনি ঠিকাদারগণকেই করতে দেয়া। এলসি ও পিএলসি লাইসেন্স পিবিএস এ মিনি এনলিস্টমেন্ট প্রথাকে রহিত করা। এছাড়া কমিটি গঠন অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা পরিষদ ও একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন