পূবাইল লাবিবা বাসচাপায় অটোরিকশা চালক নিহত
পূবাইলে তালটিয়া এলাকায় বাসচাপায় উজ্জ্বল (২৭) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটো রিক্সার আরও তিন যাত্রী।
শনিবার (৯ডিসেম্বর)রাত সাড়ে দশটার দিকে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল পূবাইলের খিলগাঁও (কলেজ গেইট) এলাকার সোহরাব মিয়ার ছেলে।সে অটো রিক্সা চালক। আহতরা হলো অটোরিকশার যাত্রী আবুল বাশার,জেমস সুমন হালদার, রাশেদ।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান জানান,টঙ্গী গামী লাবিবা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব- ১৫-৭৯১৬) তালটিয়া এলাকা অতিক্রম করছিলো। সে সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয় ওই বাস। এতে অটো চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটো চালক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ বাসটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার