ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বোদায় জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ওটি বয় কমল নিজেই সার্জারী ডাক্তার


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১০-১২-২০২৩ দুপুর ৪:৩
পঞ্চগড়ের বোদা উপজলার জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ওটি বয় কমল সিজারিয়ান সহ অন্যান্য অপারেশন করছে। এমন একটি ভিডিও প্রতিবেদক সহ সবার হাতে হাতে পাওয়া যাচ্ছে। কমল রায় উপজেলার জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পদে কর্মরত। জানা যায়, সে এই ক্লিনিকের একাধারে ম্যানেজার কোন যোগ্যতা ছাড়া অপারশেন থিয়েটারে (ওটি) সহ সকল অপারেশনের কাজ করেন। সূত্র জানায় তিনি এসএসসিও পাশ করেননি। সম্প্রতি এক ভিডিওতে  দেখা যাচ্ছে, কমল ওটি রুমে এক রোগীর সিজারিয়ান অপারেশন করছেন। ওই অপারেশন থিয়েটারে আর কোন ডাক্তারকে দেখা যাচ্ছেনা। তবে ভিডিওতে দেখা যাচ্ছে পরিস্কার কর্মী রুমে ঝাড়ু দিচ্ছেন। এসময় ভিডিও তে কোন ডাক্তারকে দেখা যায়নি। এই ক্লিনিক নিয়ে অনেকের নানান অভিযোগের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. লুৎফুল কবীর  জননী ক্লিনিকে গিয়ে কোন ডিউটি ডাক্তার  দেখতে পাননি এবং  এক্সরে মেশিনের  রুমটি ব্যবহার যোগ্য না, মেশিনের রঞ্জন রশি দ্বারা সাধারণ রোগী ও জনগনের ক্ষতি ও কাঁচের গেট থাকায় আপাতত এক্সরে বন্ধ রাখার নির্দেশ দেন৷
ভিডিও সূত্রে জননী ক্লিনিকের মালিক অশেস কুমার প্রধান বলেন, কমল রায এখানে ওটি'র এ্যাসিস্টেন্ট ও ম্যানেজার হিসেবে কর্মরত আছে এবং ডাক্তার অপারেশন করেন কিন্তু সেলাই তো দেয় না। এজন্য কমল রায় সিজারের রোগীকে সেলাই দিচ্ছিল। 
 অভিযুক্ত ওটি সহকারী কমল রায জানান, আমি ম্যানেজার ও ওটি সহকারীর কাজ করি। আমাকে ফাঁসাতে একজন নার্স এই ভিডিও টা করেছিল। 
এবিষয়ে বোদা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. লুৎফুল কবীর বলেন, আমি জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন করেছি, কিছু নির্দেশনা দিয়েছি, জননী ক্লিনিকের কাগজপত্র ঠিক নাই। ভিডিও বিষয়ে জানান, যদি কোন লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে