ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গাজীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই যাত্রী নিহত


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১০-১২-২০২৩ দুপুর ৪:৭
গাজীপুরের কালিয়াকৈরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনের সাথে ধাক্কা লেগে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। 
 
১০ ডিসেম্বর রোববার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, নোয়াখালীর সোনাইমুরি এলাকার মৃত আব্দুল কুদ্দুছ ছেলে আবু তাহের ও লক্ষ্মীপুরের সদর এলাকার আব্দুল হাইয়ের ছেলে ইব্রাহিম। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি প্রাভেটকার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় পৌছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনে সজোরে ধাক্কা লাগে। এসময় গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। 
 
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ