শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ৫২তম মৃত্যুবার্ষিকী আজ
আজ ১০ডিসেম্বর শহীদ সাংবাদিক বুদ্ধিজীবী সিরাজ উদ্দিন হোসেনের ৫২তম মৃত্যুবার্ষিকী।শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন ১৯২৯ সালের মার্চে মাগুরা জেলার শালিখা উপজেলার শরুশুনা গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীনতার প্রাক্কালে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আল বদর ও রাজাকার বাহিনীর বর্বররা তাকে ঢাকার চামেলীবাগের বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শহীদ সিরাজউদ্দিন ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক ও বার্তা সম্পাদক। ১৯৭১ সালের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার নীল নকশার প্রথম শিকার হন সিরাজ উদ্দিন হোসেন।
১৯৭১ সালে অবরুদ্ধ এই দেশে তিনি সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে গেছেন। সে সময় তার লেখা ঠগ বাজিতে গাঁ উজাড়, অধুনা রাজনীতির কয়েকটি অধ্যায় ধরনের উপসম্পাদকীয় এবং এতদিনের শিরোনামে মুক্তিযুদ্ধের স্বপক্ষে তার দৃঢ় অবস্থানের সাক্ষ্য দেয়। তিনি প্রবাসী সরকারের কাছে পূর্ব পাকিস্তানের আমেরিকান কনস্যুলেটের গোপন রিপোর্টটি পাঠিয়েছিলেন, যা পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বারবার প্রচারিত হওয়ার পর বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে উঠতে সাহায্য করে।
তার নামে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় শহীদ সিরাজ হোসেন স্মৃতি পাঠাগার ও যশোর জেলার বাঘারপাড়ার খাজুরা সরকারি শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন মহাবিদ্যালয় রয়েছে। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড