চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা চৌদ্দগ্রামে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য, পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু কাউছার, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক আল-রায়হান পাটোয়ারী, মহসিন বিন সুলতান।
স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যানবিদ মো: হাবিবুর রহমান এর সঞ্চালায় অনুষ্ঠানে এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন চিকিৎক, কর্মকর্তা সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্টেকহোল্ডার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন