ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে জামায়াত-বিএনপির পৃথক মানববন্ধন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১০-১২-২০২৩ দুপুর ৪:৩৭
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী।রোববার সকালে জেলা দলীয় কার্যাললের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে মানববন্ধন করে বিএনপি। একই সময়ে জেলা সদরের জগদল এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই কর্মসূচি পালন করে জামায়াত।
 
জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভপতিত্বে বিএনপির মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাড. আদম সুফি প্রমূখ।অপরদিকে, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইনের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন- জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার আলী, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা আমীর সফিউল ইসলাম প্রমূখ।
 
একতরফা তফসিল ঘোষণা, গুপ্ত হত্যা, গণ গ্রেফতার ও অব্যাহত মানবাধিকার লঙ্ঘনসহ জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা আমাদের অধিকার আদায়ে মানববন্ধনের আয়োজন করেছি। এই ফ্যাসিবাদি সরকার সম্পুর্ণ অন্যায়ভাবে রাতের ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে দীর্ঘ ১৫ বছর ধরে সাধারণ নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।এই সরকার মানুষের জান-মাল এবং নিরাপত্তার অধিকার হরন করেছে। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। দ্রবমূল্যের উর্ধ্বগতির মাধ্যমে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিরোধী মতের নেতাকর্মীদদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। আমরা বাঁচার অধিকার এবং ভোটাধিকার ফেরত চাই। সকল কারাবন্দির মুক্তি চাই।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে