পূর্বধলায় ৭ কেজি গাঁজাসহ আটক ১
নেত্রকোনার পূর্বধলায় ৭ কেজি গাঁজাসহ মোঃ আনারুল ইসলাম (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার ( ১০ ডিসেম্বর) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটক মোঃ আনারুল ইসলাম পূ্র্বধলা উপজেলা কান্দুলিয়া গ্রামের তারা মিয়ার ছেলে। ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার ( ১০ ডিসেম্বর) রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করাকালে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রামের নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান ও যানবাহন তল্লাশি অভিযান পরিচালনাকালে রাত দেড়টায় ঢাকা গামী জ্যোতি মিরা পরিবহন নামক যাত্রীবাহী বাস থেকে স্কচষ্টেপ দিয়ে মোড়ানো তিনটি গাঁজার প্যাকেট একটি কালো রঙের প্রিন্টের ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ৭ কেজি গাঁজাসহ মোঃ আনারুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় তার নামে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়