ধামইরহাটের পিআইও ইস্রাফিল হোসেনকে বিদায় সংবর্ধনা
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট উপজেলা প্রেসক্লাব এবং ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কর্তৃক উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ইস্রাফিল হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ধামইরহাট উপজেলা প্রেসক্লাব ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের যৌথ উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরিতে পৃথকভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মেহেদী হাসানের সঞ্চালনায় প্রেসক্লাবের পক্ষে সম্মাননা ক্রেস্ট বিদায়ী অতিথি ইস্রাফিল হোসেনকে তুলে দেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন।
এ সময় একই অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের উদ্যোগেও পৃথকভাবে প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ইস্রাফিল হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এমএ মালেক, নুরুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, সাংবাদিক পাস্কায়েল হেমরম. জাহিদ হাসান, বিডিসি ক্রাইম নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংবাদিক সোহেল হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট ধামইরহাট হতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বদলি হন প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ইস্রাফিল হোসেন। আগামী রোববার তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানান।
এর আগে ১০ আগস্ট উপজেলা অফিসার্স ক্লাব থেকেও তাকে সংবর্ধনা প্রদান করেন ইউএনও গনপতি রায়।
এমএসএম / জামান
মাতলামির অভিযোগে যশোরে এক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড
বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীসহ ৫ জন জয়িতা নারীকে পামডো'র সংবর্ধনা
বাগেরহাটে ব্যাংকার কল্যান ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন
নোয়াখালীতে খাল থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ
কফিন বন্দি হয়ে দেশে ফিরলেন ইরানের হামলায় নিহত আহমেদ আলী: দাফন সম্পন্ন
ভুয়া বিল-ভাউচারে উধাও সাড়ে ৫ লাখ টাকা
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মোঃ আনোয়ারুল ইসলাম
বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী–স্ত্রী গ্রেফতার
গজারিয়ায় ১০০০ পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ২
ধুলায় ধুসর কুড়িগ্রামের জনজীবন, বিভিন্ন রোগে আক্রান্ত সাধারণ মানুষ