পটিয়ায় প্রবাসীর পরিবারকে
প্ররোচিত করে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীর পরিবারকে প্ররোচিত করে ২০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রবাসী মো. মফিছ (মুছা) বাদী হয়ে একই এলাকার মো. আবু ছিদ্দিকের ছেলে মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ হাবিবুর রহমান প্রবাসী মফিজের স্ত্রীর সাথে সুসম্পর্কের মাধ্যমে প্ররোচিত করে বিভিন্ন তারিখ ও সময়ে কয়েক দফা মিলে আনুমানিক ২০ লাখ টাকা ধার নেয়। ওই টাকাগুলো প্রবাসীর স্ত্রী কামরুন্নাহার ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা শুরু করে হাবিবুর রহমান। এর একপর্যায়ে বিষয়টি কামরুন্নাহার তার প্রবাসী স্বামী মফিজকে জানালে তিনি গত ৮ মে দেশে ফিরে এসে হাবিবুর রহমানকে এর কারণ জিজ্ঞাসা করে। এতে হাবিবুর উত্তেজিত হয়ে মফিজকে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয় বলে থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে প্রকাশ।
এ ব্যাপারে মফিজ টাকাগুলো উদ্ধারপূর্বক হুইপ সামশুল হক চৌধুরী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। তবে এ সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন হাবিবুর রহমান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং