ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে আদালতে বিচারককে জুতা ছুড়ে মারলেন মামলার বাদী


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৩:৪৮

পঞ্চগড়ে আদালতে হত্যা মামলার ১৬ জন আসামীকে জামিন দেওয়ায় বাদী সংক্ষুব্ধ হয়ে বিচারকের উদ্দেশ্যে জুতা ছুড়ে মারেন মামলার বাদী। সোমবার(১১ ডিসেম্বর) সকাল ১১:৩০ মিনিট সময়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ১ পঞ্চগড় এ ঘটনা ঘটে।

জানা যায়,জমিজমা সংক্রান্ত জেরে গত ৫ ডিসেম্বর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মো.ইয়াকুব আলী ও তার ভাই আ:জব্বার,মমিন,মকছেদ সাথে মারামারির ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াকুব আলী।এ ঘটনায় তার মেয়ে মোছা.মিনারা আক্তার বাদী হয়ে সদর থানায় ১৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ভয়ে ৩জন আসামি পলাতক রয়েছে। 

সোমবার আদালতে আসামী পক্ষ আইনজীবীর মাধ্যমে  আত্মসমর্পন করে সিনিয়র জুডিশিয়াল আদালত-১ পঞ্চগড় এ জামিন আবেদন করলে, বিচারক অলরাম কার্জি ১৬ জনকে অন্তবর্তীকালীন জামিন দেন।এতে বাদী সংক্ষুব্দ হয়ে বিচারক কে উদ্দেশ্য করে এজলাসে পায়ের জুতা খুলে নিক্ষেপ করেন।পরে বাদী মিনারা বেগমকে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনার সাথে সাথে আদালতে হট্রগোল শুরু হলে কিছুক্ষণের জন্য বিচার কাজ বন্ধ হয়ে যায়। 

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট রাকিবুত তারেক বলেন, আমাদের সামনে বিচারককে উদ্দেশ্য করে জুতা ছুড়ে মারেন মামলার বাদী আমি সহ সবাই দেখেছেন।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারী জানান, আদালতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার বিষয়ে কোন পক্ষ আমাদের জানায়নি। পরবর্তীতে এবিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।

কোর্ট পরিদর্শক জামাল উদ্দিন জানান, আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির কারনে মামলার বাদীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে