চৌদ্দগ্রাম দারুল উলুম ক্যাডেট মাদরাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
কুমিল্লার চৌদ্দগ্রামে দারুল উলুম ক্যাডেট মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে মাদরাসা হলরুমে এ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশ ও ইসলাহী জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটগ্রাম মাদরাসার মুহতামীম আল্লামা নুরুল হক।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল কাদেরের সভাপত্বিতে, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব হোসেন ও অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন মুন্সির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন মুফতি আবুল হাসান রাজাপুরী, মাওলানা জাকারিয়া হোসাইন, মাওলানা ইসমাঈল হোসেন, ডা. আবদুল জলিল পাটোয়ারী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোস্তফা, সদস্য মোহাম্মদ কবির আহমদ মুন্সী, মোহাম্মদ হানিফ মুন্সী, মোহাম্মদ বাবুল মুন্সী, মাওলানা মোহাম্মদ শামীম, মাদরাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আতিক উল্লাহ, হাফেজ মোহাম্মদ সুলতান আহমদ, হাফেজ মোহাম্মদ নূর হোসেন, মাস্টার মোহাম্মদ আবদুল কাইয়ুম, মাস্টার মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।
সমাবেশে অতিথিবৃন্দ মাদরাসার শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও রুচিশীলতার ভূয়সী প্রশংসা করেন। বক্তব্য শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া মুনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন