পূর্বধলায় মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের পশ্চিম বুধী গ্রামের বুধী-স্যাতাটি রাস্তায় কাবিখা প্রকল্পের মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রেজাউল ইসলাম ওরফে টিটু (১৭) নামে এক স্কুল ছাত্রে নিহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় পূ্র্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী-স্যাতাটি কাঁচা রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে জমির মালিক আব্দুল হাকিম এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল হাকিমের ভাতিজা রেজাউল ইসলাম ওরফে টিটু ফিরাতে আসলে প্রতিপক্ষ পশ্চিম বুধী গ্রামের আইয়ুব আলী তালুকদার এর ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমন তালুকদার ও তার ছোট ভাই সুমন তালুকদার এর ঘুষিতে মারাত্মক আঘাত প্রাপ্ত হয় । পরে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরবর্তীতে রেজাউল ইসলাম টিটু'র মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ছাত্রলীগ নেতা রোমন তালুকদার এর বাড়ীতে হামলা চালিয়ে আসবাবপত্র সহ ব্যাপক ভাংচুর এর ঘটনা ঘটায়। ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
পূর্বধল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রেজাউল ইসলাম ওরফে টিটু (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান
আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ
Link Copied