মেটলাইফের বিমা সুবিধা পাবেন ক্যাল বাংলাদেশের কর্মীরা
মেটলাইফের সাথে চুক্তি স্বাক্ষর এর মধ্যে দিয়ে কর্মীদের জন্য বিমা সুবিধা নিশ্চিত করেছে ক্যাল বাংলাদেশ।
চুক্তির অংশ হিসেবে ক্যাল বাংলাদেশের সকল কর্মী ও তাদের ওপর নির্ভরশীলরা চিকিৎসা ও জীবনহানির মতো দুর্ঘটনায় আর্থিক সুরক্ষা পাবেন। কাস্টমাইজড সল্যুশন, অনলাইন বিমা নিষ্পত্তি সেবা, বিমা দাবির দ্রুত পেমেন্ট ও আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বিমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করে ক্যাল বাংলাদেশ।
আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ক্যাল বাংলাদেশ বিস্তৃত পরিসরের গ্রাহকদের স্টক ব্রোকারিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ওয়েলথ ম্যানেজমেন্ট সেবা প্রদান করে। ক্যাল গ্রুপের অংশ হচ্ছে ক্যাল বাংলাদেশ। শ্রীলঙ্কাতেও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, স্টক ব্রোকারিং ও অ্যাসেট ম্যানেজমেন্টের শীর্ষ স্থানীয় অবস্থানে রয়েছে ক্যাল।
বাংলাদেশে মেটলাইফ ৯শ’টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৭০ হাজার এরও বেশি কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের বিমা সেবা প্রদান করছে।
এ বিষয়ে ক্যাল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কান্ট্রি হেড দেশান পুস্পারাজাহ বলেন, “ক্যাল বাংলাদেশে আমরা গ্রাহকদেরকে সেরা সমাধাটি দেয়ার জন্য কাজ করি এবং আমাদের বিশ্বাস মেটলাইফের সাথে আমাদের অংশীদারিত্ব আমাদেরকে আমাদের কর্মীদের সেরা সুবিধা প্রদানের সুযোগ তৈরি করে দিবে।”
মেটলাইফ বাংলাদেশের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ বলেন, “প্রতিষ্ঠানের সফলতার পেছনে ইতিবাচক ভূমিকা পালন করে প্রতিষ্ঠানের কর্মীরা। আমরা গর্বিত যে ক্যাল তাদের কর্মীদের সেবাদানে মেটলাইফকে নির্বাচন করেছে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্যাল বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার রাজেশ সাহা, চিফ অপারেটিং অফিসার জোবায়ের মোহসিন কবীর এবং হিউম্যান রিসোর্সেসের সিনিয়র এক্সিকিউটিভ সাদিয়া আফরোজ।
মেটলাইফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিরেক্টর অ্যান্ড হেড অব এমপ্লয়ী বেনিফিটস মোহাম্মাদ কামরুজ্জামান, এমপ্লয়ী বেনিফিটসের ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার রায়হান চৌধুরী এবং এমপ্লয়ী বেনিফিটসের অ্যাসিসটেন্ট ম্যানেজার আজিজুল হাসান। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত