বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ কবে কখন
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সফল টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তাদের দেশে যাচ্ছে বাংলাদেশ দল। কিউইদের মাটিতে তাদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৭ ডিসেম্বর মাঠে নামবে বাংলাদেশ দল। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের অপর দুটি ওয়ানডে। এরপরেই তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব। কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে সাকিবকে পাওয়া যাবে না, তা আগেই জানা ছিল। এবার তা নিশ্চিত করলো বিসিবি। তার পরিবর্তে আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই অধিনায়কের নেতৃত্ব দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
এক নজরে সিরিজের সূচি:
ওয়ানডে সিরিজ
১৭ ডিসেম্বর – প্রথম ওয়ানডে, ডুনেডিন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
২০ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ানডে, নেলসন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
২৩ ডিসেম্বর – তৃতীয় ওয়ানডে, নেপিয়ার (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
টি–টোয়েন্টি সিরিজ
২৭ ডিসেম্বর – প্রথম টি-টোয়েন্টি, নেপিয়ার (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট)
২৯ ডিসেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট)
৩১ ডিসেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় সকাল ৬টায়)
ওয়ানডে স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
এমএসএম / এমএসএম
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!
এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল
‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’
বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি
কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও
বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি
তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল