ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পাঁচবিবির মৎস্য খামারিদের উপকরণ প্রদান


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ৩:২৬

দেশের মানুষের আমিষের চাহিদা পুরণ ও মাছচাষে খামারিদের উদ্বুদ্ধকরণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মৎস্য খামারিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা মৎস্য খামার চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছচাষে খামারিদের উৎসাহ বৃদ্ধির লক্ষে এসব উপকরণ বিতরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম প্রধান অতিথি হিসাবে খামারিদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক, উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন ও অফিস স্টাপ সহ একাধিক মৎস্যচাষী। ২০২৩-২৪ অর্থবছরে ফলাফল প্রদর্শনকারী খামারিদের মাঝে ৭’শ কেজি মাছের খাদ্য, ১৭’শ পিস রুই কাতলা মৃগেল (বাংলা-মাছ), ৩’হাজার পিস সিং মাছের পোনা, পানির ঢেউ তৈরীর এয়ারেটর মেশিন, চুন ও রাসায়নিক সার বিতরণ করা হয়।      

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ