ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১১-৮-২০২১ বিকাল ৬:৪

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলমের নির্দেশে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছেন এসআই মেহেদী হাসান। মঙ্গলবার (১০ ‍আগস্ট) রাতে টঙ্গীর মিলগেট নামা বাজার এলাকা থেকে মো. আরিফকে (২৬) গ্রেফতার করা হয়। আরিফ টঙ্গীর নামা বাজার এলাকার মৃত আব্দুল আহাদের ছেলে।

জানা যায়, ভুষি কালামের বাড়ির ভাড়াটিয়া ভুক্তভোগী কিশোরীর (১৬) সাথে একই এলাকায় বসবাসের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আরিফ। গত ৫ আগস্ট রাত ৮টার দিকে ভুক্তভোগী কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আরিফ তার বস্তির নিজ বাসায় নিয়ে বিয়ের প্রলোভনে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিল। ভুক্তভোগী কিশোরী আরিফকে বিয়ের জন্য বললে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী নিজে মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করলে টঙ্গীর নামা বাজার এলাকা থেকে মদ্যপ অবস্থায় আরিফকে গ্রেফতার করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন বলেন, এই মেয়ের সঙ্গে আরিফকে প্রায়ই দেখা যেত।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত আইনে মামলা দায়ের করে আসামি আরিফকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন