কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)'র ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কমিটির অভিষেক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরা থাকলে সমস্যা না বরং একাধিক প্রার্থী থাকলে সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে। যারা জনগণের জন্য কাজ করেছেন তারা নির্বাচিত হবেন। যারা জনগনের কাছে পৌঁছাতে পারেনি শুধু তারায় স্বতন্ত্র প্রার্থীকে ভয় পাচ্ছেন।
মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের দিশা হলরুমে কুষ্টিয়া প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
বিএনপি প্রশ্নে হানিফ বলেন, বিএনপি নিয়ে আর কথা বলার দরকার নেই। বিএনপি রাজনীতি বাদ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যতদিন তারা সন্ত্রাস করবে ততদিন তাদেরকে আইনের আওতায় আসতে হবে।গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে হানিফ বলেন, গণমাধ্যম এখন অবাধ স্বাধীন যা অকল্পনীয়।
পরে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ। আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।
এমএসএম / এমএসএম
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied