রুট পরিবর্তন করে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
গাজীপুরে দুর্ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এই রুটে চলা ট্রেনের আপাতত রুট পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি জানান, ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।তিনি বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। সে কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড