ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কামারখন্দে হানাদার মুক্ত দিবস পালন


শহিদুল ইসলাম কামারখন্দ photo শহিদুল ইসলাম কামারখন্দ
প্রকাশিত: ১৩-১২-২০২৩ দুপুর ১:২৪

১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদারদের পরাজিত করে স্বাধীন বাংলদেশের পতাকা উত্তোলন করেন। এরপর থেকেই প্রতিবছর ১৩ ডিসেম্বর কামারখন্দ উপজেলা হানাদার মুক্ত দিবস পালন করা হয়। তাই দিনটি ঘিরে উপজেলায় ছিল নানা আয়োজন।

উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদে নির্মিত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলার মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে র‍্যালি করা হয়।

আয়োজিত এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিমসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, নিজেদের জীবনের কথা না ভেবে প্রিয় দেশের জন্য যুদ্ধ করেছি। আমাদের দাবি এই উপজেলার প্রতিটি মানুষ যেনো কামারখন্দ হানাদার মুক্ত দিবস সম্পর্কে অবগত হয়। তারা যেনো প্রতি বছর দিবসটি যাকযমক ভাবে পালন করেন।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়