পাঁচবিবি হানাদার মুক্ত দিবস
১৪ ডিসেম্বর জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা পাঁচবিবি উপজেলা হয়েছিল হানাদার মুক্ত। দীর্ঘ ৯ মাস পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদরদের সঙ্গে ৭১’সালে যুদ্ধ করেছিল স্বাধীনতাকামি বীরবাঙ্গালী মুক্তিযোদ্ধারা। সে যুদ্ধে অনেক নিরহ মানুষের প্রাণ দিতে হয়েছে অনেক নারী হারিয়েছে তাদের সম্ভ্র। এক সময় মুক্তিযোদ্ধাদের প্রবল চাপে ১৪ ডিসেম্বর পাঁচবিবি ছাড়তে হয় পাকিস্থানী বাহিনীকে। বীর মুক্তিযোদ্ধারা পাঁচবিবির আকাশে উড়িয়ে ছিলো স্বাধীন বাংলার বিজয় পতাকা।
বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে মুক্তিযোদ্ধার একটি দল ভারত থেকে সীমান্ত ঘেঁষা উপজেলার ভূঁইডোবা গ্রামে উপস্থিত হয়। তাদের আগমনে গ্রামবাসীরা আনন্দে মেতে উঠে এবং তাদের বরণ করে নেয়। সকাল ১০টায় পাঁচবিবি থানা চত্বরে একত্রিত হয়ে প্রথম স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালেব উত্তোলণ করেছিল। সেদিন মঙ্গলবার হাটে আসা মানুষ এ সংবাদ শুনে দল ধরে ছুটে আসে তাদের অভিনন্দর জানাতে। আবারও মুক্তিযোদ্ধা-জনতা মিলে লাল বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন কমান্ডার মোত্তালেব। এসময় অসপাসে ফাঁকা গুলির শব্দ ও জয়বাংলা শ্লো-গানে প্রকম্পিত হয় পাঁচবিবি।
উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন বিওপি ক্যাম্প ও পাঁচবিবি-হিলি রেল লাইনের দু’পাশে অসংখ্য বাংকার গড়ে ছিল পাকিস্তানী সৈন্যরা। উপজেলার বকুলতলা, কেশবপুর, কালীসাহা পুকুরপাড়, হাজিপাড়া নিমতলী এলাকায় হানাদার পাকিস্তানীরা নির্বিচারে গনহত্যা চালায়। এসময় সাধারন মানুষকে হত্যা করে মাটি চাপা দিয়েছিল হায়েনার দল।
হানাদারদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী প্রচন্ড আক্রমনে পিছু হটতে থাকে তারা। মুক্তিযোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় অনেক হানাদার বাহিনীর সৈন্য নিহত হয়। একসময় আতংকে পরাজয় নিশ্চিত ভেবে ১৩ ডিসেম্বর থেকেই পাকিস্থানী বাহিনী পিছু হটতে শুরু করে। গা ঢাকা দেয় রাজাকার ও তাদের সহযোগিরা। বাধাহীনভাবে মুক্তিযোদ্ধারা পাঁচবিবিতে প্রবেশ করে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied