আটোয়ারিতে উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালকের হামলায় গুরুতর আহত প্রধান শিক্ষক
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ী চালক আবুল হোসেনের বিরুদ্ধে প্রধান শিক্ষকের উপর হামলা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।ঘটনাটি বুধবার (১৩ ডিসেম্বর) সকালে আটোয়ারী উপজেলার রসেয়া দিনমাড়া এলাকায় ঘটে।ভুক্তভোগী রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আখতারুজ্জামান মিয়া।
জানা যায়,বুধবার ওই বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য দিন ধার্য করেন কর্তৃপক্ষ।সেই উদ্দেশ্য প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া নিজ বাড়ি কাটালী এলাকা থেকে মোটরসাইকেল যোগে তার শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন রসেয়া দিনমাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় গতিরোধ করে আবুল হোসেন, আব্বাসসহ কয়েকজন অতর্কিত হামলা করে টাকা, মোটরসাইকেল, কাগজপত্র নিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করেন।
ভুক্তভোগী প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া জানান,প্রতিষ্ঠানে যাওয়ার পথে আবুল হোসেন,আব্বাসসহ কয়েকজন রাস্তারোধ করে গাছের ডাল দিয়ে অতর্কিত হামলা করে।পকেটে পনেতিন লাখ টাকা,মোটরসাইকেল নিয়োগ পরীক্ষার কাগজপত্র নিয়ে নেয়।
আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসকরা একেএম সাফায়াত লস্কর জানান, ভুক্তভোগী ওই শিক্ষক হাসপাতালে ভর্তি হয়েছেন, তার হাত পায়ে ও শরীরে আঘাতের চিহ্ন দেখেছি, উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আটোয়ারি থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, ঘটনার বিষয় আমরা জেনেছি, নিয়োগ নিয়ে ঘটনা, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ