দারাজের ১২.১২ ক্যাম্পেইনে রিয়েলমি ডিভাইসে আকর্ষণীয় ছাড়
দারাজের ১২ দশমিক ১২ ক্যাম্পেইন উপলক্ষে ‘শুরু হলো আসল খেল, বছর শেষে গ্র্যান্ড সেল’ শীর্ষক নতুন ক্যাম্পেইনের মাধ্যমে আকর্ষণীয় ছাড়ের সুযোগ নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ফ্যানরা নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে আকর্ষণীয় এসব অফার পাবেন। ক্যাম্পেইনটি ইতোমধ্যে শুরু হয়েছে, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
ক্যাম্পেইন উপলক্ষে নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে ২৩ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ দিচ্ছে রিয়েলমি। ডিভাইসগুলো হলো: রিয়েলমি সি৫৩ (৬ জিবি/১২৮ জিবি), সি৫১ (৪ জিবি/৬৪ জিবি), সি৫৫ (৬ জিবি/১২৮ জিবি), সি৫৫ (৮ জিবি/২৫৬ জিবি), সি৩০ (২ জিবি/৩২ জিবি), সি৩০এস (৩ জিবি/৬৪ জিবি), সি৩৩ (৪ জিবি/১২৮ জিবি) ও রিয়েলমি ৯ প্রো (৮ জিবি/১২৮ জিবি)। দারাজের গোল্ড পার্টনার হিসেবে যেকোনো রিয়েলমি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ফ্রি ডেলিভারি সুবিধা পাবেন ফ্যানরা।
একইসাথে, তরুণরা ইএমআই সুবিধা, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বিশেষ ছাড় এবং আসল ব্র্যান্ড ওয়্যারেন্টি পাবেন। রিয়েলমির ফোনে আকর্ষণীয় ছাড় পাওয়ার ক্ষেত্রে ফ্যানরা ভাউচার ব্যবহার করতে পারেন।
তরুণদের জন্য লিপ-ফরোয়ার্ড ইনোভেশন নিয়ে আসতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে রিয়েলমি। সেরা পণ্য ও সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি এবং যারা ফোনের ডিজাইনের নান্দনিকতা এবং একইসাথে পারফরমেন্স দুটোকেই গুরুত্ব দেন, সেসব ফ্যানদের জন্য ২০২৩ সালের শেষে আনন্দ অনুভূতি নিশ্চিত করতে চায় রিয়েলমি।
মহান বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নতুন বছর উপলক্ষে পছন্দের মানুষকে স্মার্টফোন উপহার দেয়ার সবচেয়ে যথার্থ সময়ে আকর্ষণীয় এই অফার নিয়ে এলো রিয়েলমি।
Sunny / Sunny
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড