ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

কালীগঞ্জে পুলিশকে কুপিয়ে আহত


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২৩ বিকাল ৫:৫৫

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ৪ পুলিশকে কুপিয়ে আহত করে ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে আসামী পালিয়ে গেছে। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পুলিশের অবস্থা আশঙ্কাজনক, মামলা দায়ের। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১২(১২)২৩ নং মামলায় এজাহারভুক্ত আসামী আরিফকে গ্রেপ্তার করতে তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির হায়দার শুভর নেতৃত্বে মোক্তারপুরের ডেমরা এলাকায় অভিযান চালায়। এসময় আরিফকে গ্রেপ্তার করতে গেলে তাঁর পরিবারের সদস্যরা পুলিশকে বাঁধা দেয় এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে এসআই সাব্বিরের ওয়্যারলেস সেটটি আসামী আরিফ ছিনিয়ে নিয়ে পরিবারের সদস্যরাসহ ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় এসআই সাব্বির হায়দার শুভ ও এএসআই সুলতান মাহমুদ আহত হয়। সংবাদ পেয়ে এসআই শামীম আল মামুন-১ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ কনস্টেবল নাইমুর রহমান ও এসআই শামীম আল মামুন আহত হয়। পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে আসামী আরিফ পালিয়ে যায়। পরে পুলিশ আসামী আরিফের মা ফাতেমা বেগম (৫০) ও  বোন হাফসাকে (১৮) আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বুধবার বিকেলে পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১৪(১২)২৩ নং মামলা দায়ের করেন।

 কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ইউনুস কবির বলেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে পুলিশের কয়েকজন সদস্য আহত অবস্থায় হাসপাতালে আসেন। সে সময় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, আহত পুলিশ কনস্টেবল নাইমুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ৫ জনের নামে মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ