পূর্বধলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নেত্রকোণার পূর্বধলায় পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়, পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সকল শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়োব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উপজেলা শিক্ষা অফিসার মো: মফিজুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিঠির সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিন, সাংবাদিক এমদাদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ১৯৭১ সালের এই দিনের শহীদ বুদ্ধিজীবীদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়