সাংবাদিক নজরুল ইসলামের মায়ের ইন্তেকাল
সাংবাদিক নজরুল ইসলামের মমতাময়ী মা জয়নাব বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার দিবাগত রাত পৌনে ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।
মরহুমা জয়নাব বেগম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউপির পাইরাং গ্রামের ৯নং ওয়ার্ডের চারিয়া পাড়া গ্রামের নুরুল হকের স্ত্রী। তিনি স্বামী ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বৃহস্পতিবার সকাল ১০ টায় পাইরাং গ্রামের চারিয়া পাড়া গ্রামের সামাজিক কবরস্থানে নামাজের জানাজার পর মরহুমার লাশ দাফন করা হয়।
দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে চট্টগ্রাম সাংস্কৃতিক মঞ্চ, পটিয়া প্রেস ক্লাব, পটিয়া রিপোর্টার্স ইউনিটি, দৈনিক সকালের সময় সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম, চট্টগ্রামের ব্যুরো প্রধান এস এম পিন্টুসহ সকালের সময় পরিবার, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিষ্টার সানজিদ রশিদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মোতাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত, দক্ষিণ জেলা আহবায়ক আবু সুফিয়ান, দক্ষিণ জেলা জাপার সভাপতি নুরুচ্ছফা সরকার ও সাধারণ সম্পাদক আব্দু ছাত্তার রনি শোক প্রকাশ করেছেন।
এছাড়া ইসলামি ফ্রন্টের মহাসচিব স উ ম আব্দুস সামাদ, ইসলামিক ফ্রন্টের মহাসচিব জয়নাল আবেদীন জুবাইয়ের, চসিকের সাবেক মেয়র ও সাবেক এমপি মাহমুদুল ইসলাম, সাবেক এমপি গাজী মো.শাহজাহান জুয়েল, সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, পটিয়া পৌরসভার মেয়র মো.আইয়ুব বাবুল, সাবেক মেয়র ও অধ্যাপক হারুন উর রশিদ, রেলওয়ে জার্নালিস্ট এ্যাসোসিয়েশ,জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রাম জেলা শাখা শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার আত্মার রুহের মাগফেরাত কামনা করেছেন।
ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ সফিউল্লাহ, সাংবাদিক আনোয়ারুল আজিম সাঈফী, তৃতীয়মাত্রা প্রতিনিধি সৈয়দুল আলম, জনবাণী প্রতিনিধি মোঃ এরশাদ, সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, মোঃ বাকে বিল্লাহ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মুসল্লীরা নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি