ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন” এই শ্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়।
জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং সাইফ পাওয়ারটেকের সহযোগিতায় অনুষ্ঠিত ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, সাবেক কৃতী ফুটবলার সোলেমান আলী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএফএ’র সাধারণ সম্পাদক এটিএম মনিরুল হুদা হেলাল, ফুটবল কোচ খায়রুল বাশার, জেলা রেফারী এসোসিয়েশনের সভাপতি খোকন কুমার দাস, ক্রীড়া সংগঠক মাসুদ রানা, এমসিএল ফুটবল একাডেমীর পরিচালক মো: আফজাল হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব মনোয়ার হোসেন লেলিন, ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব মফিজ উদ্দিন, কৃতী ফুটবলার সানজিদ আহমদসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ।
খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন মো: জুয়েল রানা। সহকারী পরিচালক ছিলেন মো: বেলাল হোসেন ও মনিরুল ইসলাম। শেষে উভয় টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সজুন খান। খেলা চলাকালিন দর্শক সমাগম ঘটে প্রচুর। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার