ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

শরীয়তপুরে ৩৬তম ছাত্র কল্যাণ সংগঠনের উপবৃত্তি মূলক পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ১৫-১২-২০২৩ দুপুর ১:১৬

শরীয়তপুরের ভেদরগঞ্জে মেধা বিকাশের লক্ষ্যে মেধাভিত্তিক শিক্ষা বিস্তারে চর ভয়রা উচ্চ বিদ্যালয়ে  ছাত্র কল্যাণ সংগঠন নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে উপবৃত্তি মূলক পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে চর ভয়রা উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৬ বারের মতো আজ অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণী হতে দ্বাদশ শ্রেণির মোট ৪৫০ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। বাংলা,গণিত,ইংরেজী ও সাধারণ জ্ঞান এর উপর ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামী ১৫ জানুয়ারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এবং শরীয়তপুর জেলার সুধী জনদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

পরীক্ষা চলাকালীন সময় চর ভয়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সংগঠনের সাবেক সভাপতি ও সিরাজ সিকদার ডিগ্রি কলেজর সহকারী অধ্যাপক মোঃ মোতালেব মিয়া ছাত্র কল্যাণ সংগঠনের বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন। এসময় ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: প্রতিষ্ঠাতা : মরহুম ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল এর মাধ্যমে১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ছাত্র কল্যাণ সংগঠন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয় (রেজি; শরী- ৮৬)। পরে ১৯৮৬ সালে প্রথম ছাত্র কল্যাণ সংগঠনের প্রথম পরীক্ষা শুরু হয় শুধু প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী নিয়ে। এরপর ক্রমান্বয়ে অষ্টম এবং পরে দশম ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হয়। পরীক্ষার পাশাপাশি সংগঠনের অন্যান্য কাজগুলো হলো ক্রীড়া প্রতিযোগিতার, মেডিকেল ক্যাম্প, এলাকার দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করা। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ৩৫ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো।  শিক্ষার্থীদের মেধা বিকাশ ও এক্সটা কারিকুলার অ্যাক্টিভিটিস এ অংশগ্রহণে উৎসাহিত করাই এই বৃত্তি পরীক্ষা আয়োজনের মূল উদ্দেশ্য।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা