রাণীশংকৈলে ৬ জুয়াড়ি আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয় জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার উজধারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফুল মিয়া (৪১), একই গ্রামের রেজাউল করিমের ছেলে রিয়াজ আহম্মেদ সবুজ (৩০), মৃত আব্দুল মান্নানের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৫), জয়নাল আবেদিনের ছেলে গাজী রহমান (৪৪), মৃত জহিরউদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৬৩) ও জোহাব আলীর ছেলে নুর ইসলাম (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার দিন রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামের এক ফাঁকা মাঠের গাছের নিচে গুটি খেলার জুয়ার বোড থেকে নগদ অর্থসহ ছয় জন জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় জোয়া খেলার গুটি, জোয়ার বোড ও কিছু নগদ অর্থ জব্দ করা হয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সকালের সময়কে বলেন আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে, জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied