কাঞ্চন বাজার নাইট শর্টপিচ টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে সুবর্ণচরে কাঞ্চন বাজার শর্টপিচ টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারে এ খেলা অনুষ্ঠিত হয়।
আওয়ামিলীগ নেতা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১ নং চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ এডভোকেট ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মিজানুর রহমান দিপক, চরজব্বর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক ফজলুল হক ফজলু, বিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনিতীবীদ অলি উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য রিয়াজু্ল মাওলা চৌধুরী, সাবেক ইউপি সদস্য বাহার হাজারী, কাঞ্চন বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ সিরাজ। চরজব্বর ছাত্রলীগ আহবায়ক ইয়াছিন আরাফাত প্রমূখ।
ফাইনাল খেলায় অংশ নেয় পরিস্কার বাজার একাদশ বনাম কাঞ্চন বাজার রয়েল স্পোটিং ক্লাব। ১০ ওভার খেলে পরিস্কার বাজার একাদশ ১০৫ রান করে মাঠ ছাড়ে অপরদিকে ১০৫ রানের টার্গেটে নেমে ব্যাটিং করে কাঞ্চন বাজার রয়েল স্পোটিং ক্লাব, ৫ উইকেট হারিয়ে ১০ ওভারে ৭৯ রান করে তারা। ২৫ রানে পরিস্কার বাজার একাদশ জয় ছিনিয়ে নেয়।
খেলার ধারাভাষ্যে ছিলেন, জহিরুল ইসলাম রুবেল
প্রধান অতিথি এডভোকেট ওমর ফারুক বলেন, মাদক ছেড়ে খেলা ধুলায় অংশ নিতে হবে, ছাত্র সমাজ যুব সমাজ যদি খেলা ধুলায় এগিয়ে আসে তাহলে উন্নত জাতী গড়া সম্বব। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন