পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
পটুয়াখালী জেলা প্রশাসন এর আয়োজনে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর শনিবার প্রত্যুষে ডিসি স্কয়ারে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন এবং আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬.৪৫ মিঃ বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে, ডিসি বাংলোর সামনে, পুরাতন জেলখানা এবং মাতুব্বর বাড়ি সংলগ্ন গণকবরে পুষ্পস্তাবক অর্পন করেন পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ আফজাল হোসেন, মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম,পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ হাফিজুর রহমান, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ারসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন পুষ্পস্তাবক অর্পন করেন।
পুষ্পস্তাবক অর্পন শেষে পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে সকাল ৮টায় সার্কিট হাউস থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাজী আবুল কাসেম স্টেডিয়ামে মিলিত হয়।
পরে এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, কারারক্ষী, আনসার, ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, জেলা প্রাথমিক বিদয়ালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং শিশু- কিশোর সংগঠনের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied