বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন
বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌমত্ব স্থান পায়। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা স্মরন ও যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজয়, কুইজ, চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয়। বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মো. আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে বিজয় দিবস উদযাপন কমিটি-২০২৩ এর আহ্বায়ক সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আল সোহেল (চেয়ারম্যান, আলাউদ্দিন আল সোহেল ফাউন্ডেশন এবং সভাপতি, উত্তরা ফ্রেন্ডস্ ক্লাব)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম, ডি হালিম (সাধারণ সম্পাদক তুরাগ থানা আ'লীগ) আলহাজ্ব মোঃ ফরিদ আহমেদ (ডিএনসিসি এর কাউন্সিলর ৫২ নং ওয়ার্ড) আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন মেম্বার, মোঃ সুরুজ আলী মাদবর, মোঃ এডভোকেট সানোয়ার হোসেন, আলহাজ্ব মাহাবুবুল ইসলাম ইকবাল, মোঃ ইব্রাহিম গণি মেম্বার, মোহাম্মদ সামছুল ইসলাম আজিম সহ বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
Link Copied